Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    তারেক জিয়ার সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন  শ্লোগানকে কেন্দ্র করে  গৌরনদীতে  দুই পক্ষের হাতাহাতি

    | ১৬:৩৮, জানুয়ারি ২৩ ২০২৬ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ তারেক জিয়ার সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন শ্লোগানকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে ধানের শীষ ও ফুটবল মার্কার সমর্থকদের মাঝে শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উভয় দলের ৩ সমর্থক সামান্য আহত হন।

    প্রত্যক্ষদশী, স্থানীয় লোকজন ও বাজারের ব্যবসায়ীরা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সরিকল বন্দরে ১২/১৪ জন সমর্থককে নিয়ে  নির্বাচনী গণসংযোগে আসেন  বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী, বিএনপি থেকে বহিস্কৃত নেতা ইঞ্জিনিয়র আব্দুস সোবাহান। ইঞ্জিনিয়ার সমর্থকরা বাজারে শ্লোগান দেন তারেক রহমানের সালাম নিন ফুটবল মার্কায় ভোট নিন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বিপ্লব হোসেন সহ কয়েকজন বিএনপির সমর্থক শ্লোগানের প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বাকবিতান্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন আহত হন। বিপ্লব হোসেন অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী বহিস্কৃত বিএনপি নেতা  ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের সমর্থকরা  বাজারে এসে গন্ডগোল সৃষ্টিার লক্ষে উস্কানীমূলক শ্লোগান দেন, আমরা প্রতিবাদ করলে অশ্লিীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আমাদের সমর্থক মাসুদ হোসেনকে মারধর করে। তারা মব সৃষ্টির পায়তারা চালায় । এ অভিযোগ প্রত্যাখান করে ইঞ্ঝিনিয়ার আব্দুস সোবাহানের সমর্থক ও পৌর যুবদলের সদস্য মোঃ আনিসুর রহমান ফকির বলেন, আমরা কোন শ্লোগান দেইনি। অহেতুক আমাদের দুজনকে মারধর করেছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, উত্তেজনাপূর্ন শ্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ন্ত্রন করেছে।

    Post Views: ৬০৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top