Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    প্রধান সংবাদ

    মিথ্যা সংবাদ প্রকাশ করায় আগৈলঝাড়া ইউএনওর প্রতিবাদ

    | ১৭:২৫, মার্চ ০৭ ২০২০ মিনিট

    দৈনিক ইত্তেফাকের অনলাইন ভার্সন, অনলাই পোর্টাল এফএনএস, বরিশাল বানীসহ কয়েকটি অনলাইন পত্রিকায়“ মুজিব বর্ষের সভার নামে বাধ্যতামূলক নিজের দেড় লাখ টাকার বই বিক্রি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট উল্লেখ করে সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম।

     
    প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, মুজিববর্ষ যথাযথভাবে উদযাপনের উদ্দেশ্যে স্থানীয় মাননীয় এমপির পরামর্শে সরকারি নির্দেশনাসমূহ জানানোর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ম্যানেজিং কমিটির সভাপতিমণ্ডলীকে আহ্বান করা হয়। উক্ত সভায় আমি আমার কোনো বই সম্পর্কে একটি শব্দও উচ্চারণ করি নাই। অন্য কেউও আমার লেখা কোনো বই সম্পর্কে কোনো আলোচনা করে নাই। কাজেই সভা আহ্বানের উদ্দেশ্য নিয়ে অনলাইন পোর্টালে প্রচারিত নিউজ মিথ্যা ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।উক্ত সভায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নিকট বই বিক্রির মতো কোনো ঘটনা আদৌ ঘটেনি। কাজেই এ সংক্রান্ত নিউজটিও মিথ্যা।

    প্রতিবাদে আরো বলা হয়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বইমেলায় আমার নিজের লেখা এক কপি বইও কোনো স্টলে রাখি নাই। কাজেই মেলা আয়োজনের উদ্দেশ্য নিয়ে পত্রিকার বক্তব্য সম্পূর্ণভাবে মিথ্যা।  

    নিউজের বিষয়ে ফোনে (সাংবাদিক পরিচয়ে জনৈক স্বপন, সম্ভবত তিনি ইত্তেফাক পত্রিকার সাথে সংশ্লিষ্ট নন) আমার বক্তব্য চাওয়া হলে আমি যে বক্তব্য দিয়েছিলাম, তা যথাযথভাবে উপস্থাপিত হয়নি। কেউ কারও কাছে আমার বই জোরপূর্বক বিক্রয় করলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলাম। সেটাও পত্রিকায় ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা হয়নি বলে মনে করি।

    এ ধরণের মিথ্যা ও বিকৃত তথ্যপূর্ণ নিউজ আমার সম্মানহানি ঘটিয়েছে। জনমনে বিভ্রান্তি তৈরি করেছে। আমার বিরুদ্ধে কারও অভিযোগ থাকতে পারে কিন্তু তা যাচাই না করে নিউজ হিসেবে প্রকাশ ও প্রচার করা দায়িত্বজ্ঞানহীনতা অথবা অপরাধপ্রবণতার পরিচয়। আমি পত্রিকার এমন ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।  

    Post Views: ২০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    • তারেক জিয়ার সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন  শ্লোগানকে কেন্দ্র করে  গৌরনদীতে  দুই পক্ষের হাতাহাতি
    Top