Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে আবুল হাসানাত আবদুল্লাহর সুস্থ্যতা কামনায় ছাত্রলীগ ও ব্যবসায়ীদের উদ্যোগে দোয়া মোনাজাত

    | ২০:১১, অক্টোবর ১১ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ সরকারি গৌরনদী কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার বাদ জুমা গৌরনদী বন্দর থানা জামে মসজিদে ও একই দিন বাদ জুমা গৌরনদী বাসষ্টান্ড ব্যবসায়ীদের উদ্যোগে গৌরনদী বাসষ্টান্ড জামে মসজিদ ও সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন নিরক্ষণ কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লা (এমপি)’র সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রলীগের অনুষ্ঠানে গৌরনদী ১০টি এতিমখানার এতিমদের মধ্যে দুপুরে খাবার বিতরন করা হয়।

    সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মাহমুদ জানান, বরিশাল-১ আসনের সাংসদ ও সাবেক চীফ হুইপ মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লার সুস্থ্যতা কামনায় কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুমা গৌরনদী থানা জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গৌরনদী বন্দর এতিমখানা, আল আমিন এতিমখানা, কাসেমাবাদ এতিমখানা ও পশ্চিম শাওড়া এতিমখানাসহ ১০ এতিমখানার প্রায় ৫শত এতিম যোগদান করেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন থানা জামে মসজিদের খতিব আলহাজ্ব ক্বারী আব্দুল আজিজ। দোয়া ও মোনাজাত শেষে এতিমদের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়। এতে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ, কলেজ ছাত্রলীগ নেতা সাখাওয়াৎ হোসেন সুজন, পৌর ছাত্রলীগের নেতা মিলন খলিফা, কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস রেজভি জামান রিয়াদ, উপজেলা ছাত্রলীগের নেতা রফিকুল ইসলাম সুমন, সজল জামান, আল আমিন সরদার, আসাদুজ্জামান আসাদ, কলেজ ছাত্রলীগ নেতা আলতাফ বেপারী, সোহাগ মোল্লা, মোঃ শাওন ও মোঃ দিদার, চয়ন, সুজন, রাজু, সাগর ও হৃদয়সহ কলেজ পৌর ও উপজেলা ছাত্ররেিগর নেতৃবৃন্দ ।

    অপরদিকে একই দিন গৌরনদী বাসষ্টান্ড ব্যবসায়ীদের উদ্যোগে গৌরনদী বাসষ্টান্ড জামে মসজিদ ও কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাসষ্টান্ড মসজিদে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পেশ ইমাম হাফেজ মোঃ ইসলামাইল হোসেন ও কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পেশ ইমাম মাওলানা মোঃ মহিউদ্দিন খান। ব্যবসায়ীদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী বাসষ্টান্ডের ব্যবসায়ী মোঃ মেজবা উদ্দিন ফিরোজ শরীফ, বাসষ্টান্ড মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফারুক শরীফ।

    Post Views: ৪৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    Top