Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় দুই উত্যক্তকারীর কারাদন্ড

    | ১৯:২৫, সেপ্টেম্বর ৩০ ২০১৯ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ সোমবার বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ স্কুল ছাত্রীদের যৌণ হয়রানী করার অভিযোগে দুই বখাটেকে আটক করে আগৈলঝাড়া উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে। পুলিশ জানান, উপজেলার বাজিহার ইউনিয়নের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই যৌণ হয়রানী করে আসছিল গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের হাবিবুর হাওলাদারে ছেলে হাফিজুল (১৮) ও রফিক ফকিরের ছেলে রাজিব (১৯)। গতকাল সোমবার সকালে ছাত্রীদের যৌণ হয়রানী করার সময় স্থানীয়রা তাদের আটক করে আগৈলঝাড়া থানা পুলিশকে খবর দেয়। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছলে স্থানীয়রা দুই বখাটেকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দুই বখাটেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিপুল চন্দ্র দাসের আদালতে হাজির করা হয়। আদালাতে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ও অভিযুক্তদের স্বীকারাক্তি দিলে আদালতের বিচারক দুই বখাটেকে এক মাস করে জেল দেন। গতকাল সোমবার বিকেলে তাদের দু’জনকে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিপুল চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    Top