Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

    | ১৮:২৭, সেপ্টেম্বর ১৮ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাজারের চার ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে বুধবার সাড়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন, মেয়াদত্তীর্নর তারিখ না থাকা এবং পণ্য যথাযথভাবে সংরক্ষন না করে বিক্রি করায় এ জড়িমানা করা হয়।
    ভোক্তা অধিকার বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া জানান, তারা বুধবার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাজারে অভিযান পরিচালনা করেন। পণ্যের মোড়কে উৎপাদন, মেয়াদত্তীর্নর তারিখ না থাকা এবং পণ্য যথাযথভাবে সংরক্ষন না করে বিক্রি করায় বাজারের মুনির ওঝার মিষ্টির দোকান মালিক মনি ওঝাকে ৫ হাজার টাকা, সাধন ঘোষের মিষ্টির দোকানের মালিক সাধন ঘোষকে ১হাজার ৫শত টাকা, রতন মিষ্টির দোকানের মালিক রতন দাসকে ২হাজার ৫শত টাকা ও রেবা ফার্মেসীর মালিক নয়ন পান্ডেকে ১হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল সিকদার। নাগরিক সচেতনতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে অবহিত করার পাশাপাশি এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

    Post Views: ৪২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top