Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে তিন লাখ টাকার বিদেশী মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার

    | ১৫:৪৮, সেপ্টেম্বর ১৭ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী (টরকী) গ্রামের কানাই চন্দর (৬৭) বাড়িতে গৌরনদী মডেল থানা পুলিশ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের ৪৭ বোতল বিদেশী (৩৮ লিটার) উদ্ধারসহ পিতা পুত্রকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর গাফফার বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।

    গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহাবুবুর রহমান জানান, গেপিন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার একদল পুলিশ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী উপজেলার সুন্দরদী হরতকিতলা (টরকী) গ্রামের কানাই চন্দর (৬৭) বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের ঘর থেকে কাটুন ভর্তি তিন লাখ টাকা মূল্যের ৪৭ বোতল (৩৮ লিটার) বিদেশী মদ উদ্ধার করে। এ সময় টরকী বন্দরের স্বর্ন ব্যবসায়ী শিপক চন্দ (৩৭) ও তার বাবা কানাই চন্দকে (৬৭) গ্রেপ্তার করে। স্বর্ন ব্যবসায়ী শিপকের বড় ভাই দিপক চন্দ পালিয়ে যায়। ওসি তদন্ত আরো জানান, এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর গাফফার বাদি হয়ে স্বর্ন ব্যবসায়ী শিপক চন্দ, ভাই দিপক চন্দ ও বাবা কানাই চন্দসহ সংশ্লিষ্টদের আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।

    Post Views: ১০০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top