Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    প্রধান সংবাদ

    গৌরনদীতে বালুবাহী ট্রলির চাপায় স্কুলছাত্র নিহত

    | ১৬:৩২, মে ১৯ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গত শনিবার সন্ধ্যায় বালুবাহী ট্রলির চাপায় নিলাদ্রী মজুমদার (৮) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত নিলাদ্রী উপজেলার মাহিলাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় রবি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি তপন মজুমদারের পুত্র এবং স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের প্লে গ্রæপের ছাত্র।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। ওই ভবনের নির্মাণ কাজের জন্য ঠিকাদার তিন চাক্কার ট্রলি যোগে বিদ্যালয় মাঠে বালু মজুদ করছিল। বালুবাহী ট্রলি স্কুল মাঠে বালু নামিয়ে যাওয়ার সময় মাঠে খেলতে থাকা নিলাদ্রী মজুমদার ট্রলির নিচে চাঁপা পড়ে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় নিলাদ্রীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে শনিবার সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল পাঠিয়েছে। ঘাতক ট্রলিটিকে পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

    Post Views: ৯৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    Top