Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে দিনমজুরের বসতভিটা সম্পূর্ন ভস্মীভূত

    | ০৭:০৬, সেপ্টেম্বর ২৪ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
    বরিশালের উজিরপুর উপজেলা শোলক ইউনিয়ন আটক গ্রামে গতকাল রোববার সকালে বৈদ্যুতিক সক সার্কিট থেকে আগুন লেগে হতদরিদ্র এক ভ্যান চালকের বসতভিটা সম্পর্নভাবে ভস্মীভূত হয়েছে। এতে আাশ্রয়হীন হয়ে পড়েছে দিনমজুর পরিবারটি। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় লক্ষাধিক টাকা। আগুন নেভাতে গিয়ে ৫জন আহত হয়।

    সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, উজিরপুর উপজেলা শোলক ইউনিয়ন আটক গ্রামের মৃত শামছুল হক হাওলাদারের পুত্র পলাশ হাওলাদার(৩৫) একজন হতদরিদ্র মানুষ। স্ত্রী ও চার সন্তানের সংসার। একার উপার্জন থেকে অর্ধাহারে অনাহারে দিন কাটত পরিবারটির। ছিল না মাথা গোজার ঠাই। সম্প্রতি সময়ে গ্রাম্য সমিতির ঋৃন নিয়ে কোন রকম একটি কাঁচা টিনের ঘর তোলে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিল। গতকাল রোববার সকাল ১০টার দিকে বৈদ্যুতিক সকসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। স্থানীয়রা জানান, তারা উজিরপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মিরা পৌছার আগেই দিনমজুরের বসত ঘরটি আগুনে সম্পূর্ন ভস্মিভূত হয়। দিন মজুর ভ্যান চালক পলাশ হাওলাদার জানান, বসত ভিটা না থাকায় রোদে পুরে, বৃষ্টিতে ভিজে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতেন। সম্প্রতি ধার দেনা করে ঋৃন নিয়ে কোন রকম একটি ঘর উঠান। আগুনে ঘরটি পুরে গেল। তিনি কাঁদতে কাঁদতে বলেন, মোর কপাল যায় লগে লগে, মাথা গোজার ঠাই ছিল না, কোন রকম এটকু ঘর বানাইলাম হেইয়াও পুইরড়া গেল, মাথা গোজার ঠাই নাই, মোর ঘরে খাবার নেই। মুই এ্যাহন পোলাপান লইয়া কই যামু কি করমু?
    স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান, শুনেছি ঘর পুরলে ছাই থাকে কপাল পুড়লে কিছুই থাকে না। দিনমজুর পলাশের কপাল পুরছে। আজ সে নিঃস্ব। সহায় সম্বলহীন হয়ে পড়েছে। আশ্রয়হীন ভ্যান চালক পাশ্ববর্তি মো. হারুন অর রশিদের বাড়িতে আশ্রয় নিয়েছে। উজিরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. লিয়াকত হোসেন জানান, বৈদ্যুতিক সকসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বসত ঘরটি সম্পূর্ন ভস্মীভূত হয়। ক্ষয় ক্ষতির পরিমান প্রায় লক্ষাধিক টাকা। আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হয়। আহতরা হলেন, মিজানুর রহমান(৫০), কাজী মোফাজ্জেল হোসেন (৬০), আব্দুল কুদ্দুস মোল্লা (৩০), ইকবাল তালুকদার(৪৫) ও ারিফ হোসেন(২৫)। আহদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

    Post Views: ৪৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    Top