Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে সর্প দংশনে যুবকের মৃত্যূ

    | ১৬:২৭, জুলাই ১৪ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার চরদিয়াসুর গ্রামে শুক্রবার গভীর রাতে সর্প দংশনে সজল বেপারী (১৮) নামের এক যুবকের মৃত্যূ হয়েছে। সে ওই গ্রামের গাছ ব্যবসায়ী ইউসুব আলী বেপারীর পুত্র।
    জানা গেছে, সজল বেপারী তার ২ সহযোগীকে নিয়ে মাছ শিকারের জন্য শুক্রবার রাত ১০টার দিকে চররমজানপুর এলাকার একটি খালে যায়। এ সময় তাকে বিষধর সাপে দংশন করে। সাথে সাথে তার সহযোগীরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে চিকিৎসা দেয়। পরবর্তিতে অবস্থা বেগতিক দেখে তার পরিবারের সদস্যরা তাকে গভীর রাতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে সাপে কাটা রোগীর টিকা (ইনজেকশন) না থাকায় চিকিৎস্যকরা সজলকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সজলকে রাত সাড়ে তিনটার দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎস্যকরা তাকে মৃত ঘোষনা করেন।

    Post Views: ৫০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top