Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ভাইর হাতে ভাই খুনের ঘটনায় প্রধান আসামি স্ত্রীসহ ঢাকায় গ্রেফতার

    | ১৮:০৭, জুন ১০ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামে গত ২৬ এপ্রিল মেঝ ভাই ও ভাবীসহ অন্যান্যদের হামলায় ছোট ভাই বাদল আকন (৪০) নামের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী স্কুল শিক্ষিকা ইতি বেগম বাদি হয়ে নজরুল আকন ও তার স্ত্রী রেহানা বেগমসহ ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২ মাস ১৬ দিন শনিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ আফজাল হোসেন ঢাকা মেট্রো পলিটন পল্লবী থানা পুলিশের সহয়তায় ঢাকার মিরপুর পল্লবী এলাকা থেকে প্রধান আসামি নজরুল আকন ও তার স্ত্রী রেহানা বেগমকে গ্রেফতার করে রবিবার বিকেলে গৌরনদী মডেল থানায় নিয়ে আসেন।

    গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ আফজাল হোসেন জানান, বাদল আকন সৌদী আরব থেকে গত ১৭ এপ্্িরল বাড়িতে আসেন। গত ২৬ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে বাদলের সাথে তার মেঝ ভাই নজরুল আকনের বাড়ির জমির ভাগবাটোয়া নিয়ে ঝগড়া হয়। এক পর্যায় নজরুল ও তার স্ত্রী রেহানা বেগমসহ ৪ থেকে ৫ জনে ক্ষিপ্ত হয়ে বাদল আকনের উপর হামলা চালিয়ে কিল ঘুষি লাথি মারে এবং লাঠি দিয়ে বেদম মারপিট করেন। এত করে সে গুরুতর আহত হন। স্থানীয়রা বাদলকে আহত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top