Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ভরন পোষন না পেয়ে বৃদ্ধর আত্মহত্যা

    | ১৯:০৭, মে ১৬ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইসাগুড়ি বাকাই গ্রামে পুত্রদের ভরন পোষন না পেয়ে অভিমান করে বিষ পানে আত্মহত্যা করেছে তিন সন্তানের জনক দ্বীগ বিজয় হালদার (৭৫)। গৌরনদী থানা পুলিশ বৃদ্ধর লাশ উদ্ধার করে বুধবার দুপুরে ময়নাতন্ত্রের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছেন।
    এলাকাবাসী ও পুলিশ জানায়, দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক দ্বীগ বিজয় হালদার। পুত্ররা আলাদা হয়ে পিতা-মাতার ভরন পোষন বা কোন খোঁজ খবর নিত না। এ নিয়ে পুত্রদের সাথে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। পুত্রদের সাথে অভিমান করে মঙ্গলবার রাতে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে মন্দিরের পিছনে বাগানের মধ্যে বিষ পান করে। সকালে বাড়ির লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরাতহাল রিপোর্ট শেষে বুধবার দুপুরে লাশ ময়নাতন্ত্রের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছেন। এ ঘটনায় বৃদ্ধর কনিষ্ট পুত্র নারায়ন হালদার বাদি হয়ে গৌরনদী মডেল থানায় অপ-মৃত্যু মামলা দায়ের করেছেন।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top