Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে মাদকদ্রব্যসহ তিনজন গ্রেফতার

    | ১৭:৩৬, এপ্রিল ২২ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী থানার সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে গাঁজাসহ তিন জন মাদক বিক্রোতাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
    গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম মুনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার সরিকল তদন্ত কেন্দ্রের এসআই বজলুর রশিদ একদল পুলিশ নিয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে থানার আধুনা গ্রামে অভিযান চালায়। এ সময় রহিম হাওলাদারের বাড়ির সম্মুখে পাকা সড়কের উপর থেকে মোঃ সুজন আকন (৩৬), মোঃ রফিক মুন্সী (২৬) ও মোঃ মিজান হাওলাদারকে (২৫) চ্যালেন্স করেন। তাদের দেহ তল্লাশী করে মোঃ সুজন আকনের কাছ থেকে ৪০ গ্রাম ও অন্য দুই জনের কাছ থেকে ৩০ গ্রাম করে ৬০ গ্রাম গাঁজা জব্দ করেন। এ ঘটনায় সরিকল তদন্ত কেন্দ্রের এসআই বজলুর রশিদ বাদি হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।

    Post Views: ২৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    • গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন
    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    Top