Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    | ১৮:৩৩, ফেব্রুয়ারি ১৫ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে একশত এক পিস ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার গৌরনদী মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, পুলিশের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদীর পশ্চিম ডুমুরিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রোতা রানা সরদার( ৩০) দৌঁড় পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে রানা সরদারকে আটক করে শরীর তল্লাসী চালিয়ে জ্যাকেটর পকেট থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) মো.মোশারেফ হোসেন বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। অপর দিকে একই দিনে উপজেলার সুন্দরদী এলাকায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা খোকন হাওলাদারকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হোসান বাদি হয়ে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রানা সরদার ও খোকন হাওলাদার গতকাল বৃহস্পতিবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন। রানা সরদার পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী এর আগে তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে।

    Post Views: ৪৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top