Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে পৌরসভা কর্মকর্তা- কর্মৃচারীদের কর্মবিরতি

    | ১৫:৪৬, জানুয়ারি ২৮ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন পাওয়ার একদফা দাবীতে বরিশালের গৌরনদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তিন দিন পূর্ণ দিবস কর্ম বিরতির প্রথম দিনে আজ সকাল থেকে অবস্থান কর্মসূচী পালন করেন।
    পৌর চত্বরে পৌরসভার সচিব মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলার সহ-সভাপতি ও গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ এমদাদুল হক, বরিশাল জেলার সাধারন সম্পাদক ও গৌরনদী পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক মোঃ মনিরুজ্জামান মনির, গৌরনদী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাদশা মিয়া, পৌরসভার সহ-সভাপতি খোকন চন্দ্র রায়, মিজানুর রহমান তালুকদার, বরিশাল জেলার সদস্য ও উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মামুন-অর-রশিদ, পৌরসভার কর আদায়কারী ও সাধারন সম্পাদক কে, এম, মোশাররফ হোসেন, জেলা আইন বিষয়ক সম্পাদক কাজী শফিকুর ইসলাম স্বপন, মোঃ মফিজ সেরনিয়াবাদ, ডলি রানী বনিক প্রমুখ। এ সময় গৌরনদী পৌরসভার ১০৮ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বক্তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন পাওয়ার এক দফা দাবিতে বলেন, “এক দেশে দুই নীতি মানি না মানব না”। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট বাংলাদেশের সকল পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়ার জন্য আকুল আবেদন জানান।

    Post Views: ৩৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    • গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন
    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    Top