Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে —-এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ্

    | ১৭:৫৯, জানুয়ারি ০৪ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন দেশ ও জাতির বিবেক। তাদের লেখনীতে যেন দেশ ও জাতি কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তাই মাটি ও মানুষের কল্যানের কথা ভেবেই তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি সাংবাদিকদের নিরপেক্ষতার সাথে কাজ করার আহবান জানান। এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ বুধবার রাতে বরিশালের আগৈলঝাড়ার সেরালস্থ তার নিজ বাসভবনে নবগঠিত গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে একথা বলেন।
    গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা এমপি আবুল হাসানাত আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, সহসভাপতি খোকন আহম্মেদ হীরা, সাধারণ সম্পাদক বদরুজ্জামান খান সবুজ , সহসাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, দপ্তর সম্পাদক এইচএম মাকসুদ আলী ও প্রচার সম্পাদক এইচএম মহসীন উপস্থিত ছিলেন।

    Post Views: ৩৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    • আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল
    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    Top