Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বেদে সম্প্রদায়কে বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২ আহত-২১

    | ২১:১৮, জুন ২৬ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় বেঁদে সম্প্রদায়ের লোকদের বহনকারী একটি ট্রাক উল্টে ডোবায় পড়ে ২ জন নিহত ও কমপক্ষে ২১ জন আহত হয়েছে। গুরুতর আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ২ জন হলেন- মুন্সিগঞ্জ জেলার তুফানী বেগম (২৮) ও শরিয়তপুর জেলার রাজিয়া বেগম (৩০)।
    দুর্ঘটনায় নিহত ও আহতদের তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, বেদে সম্প্রদায়ের লোকজন নিয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকায় যাওয়ার পথে তাদের বহনকারী একটি ট্রাক বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বেপরোয়া গতিতে ওই মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার মোড়াকাঠি এলাকা অতিক্রম করছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে চাপ দেয়। ফলে ট্রাক চালক নিয়ন্ত্রন হারালে ট্রাকটি উলেট গিয়ে মহাসড়কের পাশের পুকুরে একটি ডোবায় পড়ে যায়। এতে বেদে সম্প্রদায়ের ২৩ জন লোক আহত হয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মী ও গৌরনদী হাইওয়ে ও থানা পুলিশের সদস্যরা স্থানীয় লোজজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগন ২ জনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গৌরনদী হাইওয়ে থানার আিফসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান জানান, দূর্ঘটনাকবলিত ট্রাাকটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রকৃয়াধীন।

     

    Post Views: ৭৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    Top