Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় প্রবীন প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    | ১৯:৫২, জুলাই ০৭ ২০২৫ মিনিট

    Oplus_131072

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় প্রবীন প্রতিবন্ধীদের অধিকার ও অন্তর্ভুক্তিকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এসডিডিবি প্রকল্পের ব্যবস্থাপনায় এই প্রকল্পের অর্থায়নে জার্মান প্রতিনিধি মিসেস টিমি এ্যানালিনার মাঠ পর্যায়ে পরিদর্শন করেন। এ উপলক্ষে রোববার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়নের এসডিডিবি প্রকল্পের পতিহার ক্লাবে প্রবীন ও প্রতিবন্ধী ইউনিয়ন ফোরাম সভাপতি ইস্তেফান গোমেজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জার্মান প্রতিনিধি মিসেস টিমি এ্যানালিনার। এসময় আরও বক্তব্য রাখেন, কারিতাস বাংলাদেশ বরিশাল আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ফ্রান্সিস বেপারী, এসডিডিবি প্রকল্পের মাঠ কর্মকর্তা পল রায়, সমাজসেবক প্রদীপ রায়, দীপ্তি বিশ্বাস, এসএম শাজাহান, আব্দুল মান্নান, এ্যানিমেটর সুনীল মল্লিক, সহায়িকা লীলা বিশ্বাস, প্রতিবন্ধী ফাহাদ ফকির ও ঝুমা কর প্রমুখ। প্রধান অতিথি জার্মান প্রতিনিধি মিসেস টিমি এ্যানালিনার বলেন, আমাদের লক্ষ ও উদ্দেশ্য বাংলাদেশের অসহায় প্রবীন প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়ন করা। আমরা কারিতাসের মাধ্যমে যে অর্থায়ন করে থাকি সেটা সঠিক ভাবে ব্যায় করা হচ্ছে। এবিষয়ে আমাদের সার্বিক সহযোগিতা চলমান থাকবে।

    Post Views: ৬২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top