Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত

    | ২৩:১৫, জুন ২৭ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ ও বাংলা ভাষা-বাঙালি সংস্কৃতি সমাজের যৌথ উদ্যোগে গতকাল গৌরনদী বিএমএফ কার্যালয়ে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষনা করেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানে দেশীয় ফল আম, জাম, কাঠাল, লটকন, ডয়ুয়া, কলা, জামরুল, আনারস, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফল প্রদর্শন ভোজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন উপজেলার কবি, লেখক, সাহিত্যিক ও উপন্যাসিকগন যোগদান করেন।
    অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সম্প্রতি সাহিত্য সমাজের সভাপতি কবি ও উপন্যাসিক মহাদেব বুস, দক্ষিন বঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক কবি মোঃ শাহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, বাবুগঞ্জ আগরপুর উত্তর সংস্কৃতি সংগঠনের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিম, গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারন সম্পাদক কবি সিকদার রেজাউল করিম, গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক মোঃ মাসুদ করিম, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ বাদশা সিকদার, হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনতোষ দাস, কবি প্রকাশ রায়, কবি শেখ খলিলুর রহমান, কবি জহর লাল মজুমদার, কবি মোঃ জাকারিয়া,সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, কবি আব্দুর রহিম, কবি ঝন্যা দাম লাবনী, কবি শাহ আলম, কবি আব্দুল মতিন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কবি ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস।

    Post Views: ৯৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    Top