Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আওয়ামীলীগ সরকার ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার প্রসার ও মান উন্নয়নের বিকাশ ঘটিয়েছে ………….আবুল হাসানাত আব্দুল্লাহ

    | ২০:০৭, ডিসেম্বর ২১ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) বলেছেন, আওয়ামীলীগ সরকার ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার প্রসার ও মান উন্নয়নের বিকাশ ঘটিয়েছে। ফলে শিক্ষার মান দিন দিন উন্নত হচ্ছে। বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বত্তৃতা কালে তিনি এ কথা বলেন।
    উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তারের সভাপতিত্বে অন্যাদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য এইচএম রাজু আহম্মেদ হারুন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা পরিষদের এ্যাডভোকেট সাহিদা আক্তার। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, বাউরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মাহাবুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারন সম্পাদক সুদাম চন্দ্র পাল প্রমুখ। শেষে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের অর্থায়নে উপজেলার ৫৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন করেন।

    Post Views: ৫১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top