Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ফায়ার সার্ভিসের গাড়ি খাদে, ৫ সদস্য আহত

    | ২১:১৮, সেপ্টেম্বর ১৪ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার উত্তর পালরদী এলাকায় মদিনা রিকশাস্ট্যান্ড নামক স্থানে গৌরনদী ফায়ার ষ্টেশনের গাড়ির সাথে যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষে ষ্টেশনের সাব-অফিসারসহ ৫ ফায়ারম্যানসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ ফায়ারম্যানসহ ৫ জনকে বরিশাল শেবাচিম ও ৪ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে ভর্তি করেছে।
    গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, উপজেলার উত্তর পালরদী এলাকায় মদিনা রিকশা স্ট্যান্ডের উত্তর পাশে একটি ইজিবাইক উল্টে ২ যাত্রী আহত হওয়ার খবর পেয়ে গতকাল বুধবার দুপুর ১টার দিকে গৌরনদী ফায়ার ষ্টেশনের গাড়ি তাদের উদ্ধার করতে রওনা দেয়। পথিমধ্যে ফায়ার ষ্টেশনের গাড়ি উত্তর পালরদী এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এ সময় ফায়ার ষ্টেশনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছকে ধাক্কা দেয়। এতে ফায়ার সার্ভিসের গাড়ির চালক মো. মোস্তফা ঢালী, ফায়ারম্যান আরিফুর রহমান, আলমগীর হোসেন, মাজাহারুল ইসলাম, ফায়ার ষ্টেশনের সাব অফিসার মো. আবুল হোসেন ও ইজিবাইক চালক খাইরুল হাওলাদার, যাত্রী হারুন অর রশিদ, ফিরোজা বেগম, রিপন মিস্ত্রিসহ ১০ জন আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে গুরুতর আহত ফায়ার সার্ভিসের গাড়ির চালক মো. মোস্তফা ঢালী, ফায়ারম্যান আরিফুর রহমান, ইজিবাইক যাত্রী খাইরুল হাওলাদার, হারুন অর রশিদ, ফিরোজা বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

     

    Post Views: ৬৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top