Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে স্কুল শিক্ষকের বিষপানে আত্মহত্

    | ১৮:২৮, মে ১৬ ২০১৭ মিনিট

    যা
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ  পারিবারিক কলহের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) পরিমল হালদার ওরফে কমল কান্ত (৪০) সোমবার রাতে বিষপান করে আত্মহত্যা করেছে। তিনি পাশর্^বতী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের শিক্ষক প্রিয়লাল হালদারের পুত্র।
    এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার টরকী বন্দর হাইস্কুলের  পার্শের বাড়ি তার পিতা অতি সম্প্রতি ৩০ লক্ষ টাকা বিক্রি করেন। বাড়ি বিক্রির পর বিবাহিত বোন ও পিতা-মাতাসহ কমলের স্ত্রী ও এক সন্তান নিয়ে গৌরনদী পৌর সভার দক্ষিণ বিজয়পুর মহল্লার ইস্ট্রিফেন গোমেজের বাসায় ভাড়া থাকেন। বাড়ি বিক্রির ওই টাকা ভাগ বাটোয়ারা নিয়ে পিতা-মাতা ও একমাত্র বোনের সাথে প্রায়ই দন্ধ লেগেই থাকত। এর জের ধরে কমলের অন্তসত্ত্বা স্ত্রী এক মাস পূর্বে তার বাবার বাড়ি চলে যায়। সোমবার সন্ধ্যায় এ নিয়ে ভাড়া বাসায় কমলের বোনের সাথে তার ঝগড়া হয়। এর জের ধরে রাত ৯টার দিকে কমল কীটনাশক পান করেন। গুরুতর অবস্থায় প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে কমল মারা যায়। কমলের মৃত্যুর সংবাদ গৌরনদীতে পৌঁছলে সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি রামশীল নেওয়া হয়। রাতে পারিবারিক শশ্মানে তার সমাধি করা হয়।

    Post Views: ৫৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    Top