Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ধানকাটা নিয়ে উজিরপুরে সংঘর্ষ আহত- ২০

    | ১৭:৩৬, মে ১৩ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার কারফা গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মৌসুমি বোরো ধান কাটতে গেলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। উভয় পক্ষে গুরুতর আহত ৯ জনকে বরিশাল ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছ্ ে।

    পুলিশ ও আহতরা জানান, জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উজিরপুর উপজেলার কারফা গ্রামের বিনয় সরকারের সঙ্গে একই গ্রামের  সুবাস ঢালীর দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। স্থানীয়রা জানান, বিরোধপূর্ন ওই জমিতে বোরো মৌসুমে বিনয় সরকার ধান চাষ করেন। গতকাল শনিবার সকালে সুবাস ঢালী লোকজন নিয়ে ধান কাটতে যান।

    বিনয় সরকার অভিযোগ করেন, সুবাস ঢালী লাঠিসোটাসহ ২০/২৫ জন সমর্থক নিয়ে শনিবার সকালে তার লাগানো ধান কাটা শুরু করেন। তিনি তার সমর্থকদের নিয়ে বাধা দিলে সুবাস ও তার লোকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। হামলার অভিযোগ অস্বীকার করে সুবাস ঢালী বলেন, আমার জমিতে আমি ধানকাটতে গেলে বিনয় তার সন্ত্রাসীদের নিয়ে আমাদের উপর হামলা চালায়।  সংঘর্ষে উভয় পক্ষের বিনয় সরকার, পরিতোষ সরকার, কৃষ্ণ সরকার, স্বপন সরকার, সুবাস ঢালী, শিপ্রা ঢালী, বঙ্কিম ঢালী, শিখা ঢালী, বিষ্ণু বল্লভ, শিক্ষার্থী আশালতা, ইমন সরকার, ছায়া রানী সরকার, কুমুদিনী সরকার, কমল হালদার ও বিটু হালদারসহ কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত ৯ জনকে বরিশাল ও  আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

    Post Views: ৫৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    Top