Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরের শিকারপুর বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচন

    | ১৬:৫৩, এপ্রিল ১২ ২০১৭ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উজিরপুরের শত বছরের ঐতিহ্যবাহী শিকারপুর বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। হেমায়েত উদ্দিন মুন্সী সভাপতি, সফিকুল আলম করিম খান সাধারন সম্পাদক ও সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহনে ৪ শত ৩৯ জন ভোটারের মধ্যে ৪ শত ৩১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ১৪টি পদে বিপুল ভোটের ব্যবধানে প্রার্থীরা বিজয়ী লাভ করেছেন। তবে সভাপতি পদে হেমায়েত মুন্সী ২৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্ধী গফুর উদ্দিন মঞ্জু ১৪৪ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে সফিকুল আলম করিম খান ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্ধী ইউসুফ হাওলাদার পেয়েছেন ১২২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শাকিল মাহমুদ বাচ্চু ১৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী রুহুল কুদ্দুস পেয়েছেন ৯৬ ভোট। নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার হেমায়েত উদ্দিন সভাপতি,সম্পাদক ও সাংগঠনিকসহ মোট ১৪ জনকে বিজয়ী ঘোষণা করেন।

    Post Views: ৪৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    Top