Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    প্রধান সংবাদ

    বরিশালে চলন্ত বাসে দুই যুবতী ধর্ষিত ॥ ধর্ষক ৫ শ্রমিক গ্রেফতার

    | ২২:১৮, মার্চ ১৬ ২০১৬ মিনিট

    01
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ চলন্ত বাসে ছয়জন শ্রমিক কর্তৃক দুই খালাতো বোনকে ধর্ষণের মামলায় ৫ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ।
    আটকৃত ধর্ষক শ্রমিকরা হলো, নগরীর নথুল¬াবাদ বাস শ্রমিক ইউনিয়নের সদস্য রনি, তারেক, দেবাশিষ, সুজন ও নাসির উদ্দিন। মিজান নামের আরও এক ধর্ষককে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। থানার ওসি রেজাউল ইসলাম এজাহারের বরাত দিয়ে বলেন, গত ২৩ জানুয়ারি গভীর রাতে বানারীপাড়ার চাখারের বাসিন্দা দুই যুবতী (খালাত বোন) কুয়াকাটা থেকে বরিশালে আসেন। তারা বরিশাল-বানারীপাড়া রুটের সেবা পরিবহন নামের একটি বাসে চাখারের নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য ওঠেন। সেই সুযোগে নথুল¬াবাদ মাইক্রোস্ট্যান্ড থেকে রামপট্টি পর্যন্ত দুই যুবতীকে বাসের মধ্যে আটকে পালাক্রমে ধর্ষন করে বাসে থাকা চালক, হেলপার এবং সুপারভাইজারসহ ৬ শ্রমিক। বিষয়টি নিয়ে যুবতীরা মামলা করার প্রস্তুতি নিলেও শ্রমিক নেতাদের চাঁপের মুখে তা বিলম্ব হয়। জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা ধর্ষণের ঘটনাটি মীমাংসার কথা বলে এড়িয়ে যাবার চেষ্টা করেন। সর্বশেষ গত মঙ্গলবার রাতে ধর্ষনের শিকার এক যুবতীর স্বামী মেহেদী হাসান বাদি হয়ে মেট্রোপলিটন বিমানবন্দর থানায় ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
    কাউনিয়া থানার দায়িত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোঃ আজাদ রহমান বলেন, মামলা দায়েরের পরে রাত থেকে বুধবার ভোর পর্যন্ত থানা পুলিশ অভিযান চালায়। এসময় নথুল¬াবাদসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করা হয়। তবে এরমধ্যে মিজান নামের আরও এক শ্রমিক পালাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
    মামলার বাদি মেহেদী হাসান জানান, ধর্ষকরা তার স্ত্রী ও শালিকাকে গণধর্ষন করার পর তা মোবাইলে ভিডিও করে রাখার হুমকি দিয়ে তার (মেহেদী হাসান) কাছে ৬০হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয়। একপর্যায়ে ধর্ষকেরা তার (মেহেদী হাসান) কাছ থেকে ১৫হাজার হাতিয়ে নেয়। পরবর্তীতে এ ঘটনা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের কাছে বিচার চাইলে মোস্তফা কামাল বিচারের নামে ধর্ষকদের পক্ষালম্বন করে নানা তালবাহানা শুরু করে। গত পাচঁদিন পূর্বে মোস্তফা কামাল ধর্ষণকারীদের ২২হাজার টাকা জরিমানা করে। এতে তিনি ন্যায় বিচার না পেয়ে অন্য এক শ্রমিক নেতার সাহায্য কামনা করেন। পরবর্তীতে তার সহায়তায় উপ-পুলিশ কমিশনার আবু সালেহ মোঃ রায়হানের নির্দেশে এয়াপোর্ট থানায় মামলা দায়ের করা হয়।
    সূত্রমতে, বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের আদালতে হাজির করা হয়। এরপূর্বে ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম আদালতের খাস কামড়ায় বসে ধর্ষিতা দু’বোনের জবানবন্দি গ্রহণ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত ৫জনের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করার প্রস্তুতি চলছে।

    Post Views: ২৩৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    Top