Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বিশ হাজার টাকায় ওয়ারেন্টের আসামি ছেড়ে দিলেন এ,এস,আই মোশারফ

    | ১১:২০, অক্টোবর ২১ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এ,এস আই) মো. মোশারফ হোসেন গত বৃহস্পতিবার দুপুরে খাঞ্জাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আশরাফ হোসেনের বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় তিনটি মামলার ওয়ারেণ্টভূক্ত আসামি, পুলিশের তালিকাভ’ক্ত সন্ত্রাসী ও বার্থীর সাবেক ইউপি সদস্য নান্নু মৃধা (৪২) ও ইয়াবা ব্যবসায়ী ইব্রাহিম কাজী (৩৫)কে আটক করেন। পরবর্তিতে ২০ হাজার টাকার বিনিময়ে ওয়ারেণ্টভূক্ত আসামি নান্নু মৃধাকে ছেড়ে দিয়ে ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে আসে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলা খাঞ্জাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আশরাফ হোসেন ওরফে আশরাফ মেম্বরের বাড়িতে গত বৃহস্পতিবার দুপুরে তিনটি মামলার ওয়ারেণ্টভূক্ত আসামি, পুলিশের তালিকাভ’ক্ত সন্ত্রাসী ও বার্থীর সাবেক ইউপি সদস্য নান্নু মৃধা (৪২), ইয়াবা ব্যবসায়ী ইব্রাহিম কাজী  (৩৫)সহ অজ্ঞাতনামা ৫/৬ জন জুয়া খেলছিল। ওই সময় ওই স্থানে হানা দেয় গৌরনদী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এ,এস আই) মো. মোশারফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স । স্থানীয়রা জানান, পুলিশ দেখে জুয়ারিরা পালিয়ে গেলেও পুলিশ নান্নু মৃধা (৪২), ইয়াবা ব্যবসায়ী ইব্রাহিম (৩৫) আটক করেন।  খাঞ্জাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আশরাফ হোসেন ওরফে আশরাফ মেম্বর অভিযোগ করেন, পুলিশ নান্নু মৃধার শরীর তল্লাসী করে বিশ হাজার টাকার একটি বা-িল পান পরে ওই টাকা রেখে তাকে ছেড়ে দেন। এবং ৭০ পিচ ইয়াবাসহ ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে আসে। আসামি ছেড়ে দেওয়ার অভিযোগের ব্যপারে এ,এস, আই মোশারফ হোসেনের কাছে জানতে চাইলে টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অভিযান চালিয়ে ৭০ পিচ ইয়াবাসহ ইব্রাহিম কাজীকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়েছে। আমি গৌরনদীতে সদ্য যোগদান করেছি। সন্ত্রাসী নান্নু মৃধাকে আমি  চিনি না।

    Post Views: ৪৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    • গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন
    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    Top