Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

     গৌরনদতে তৈল পাম্পে আগুন

    | ১৭:২৬, এপ্রিল ০৫ ২০২৬ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ  বরিশালের গৌরনদী উপজেলা সদরে সেন্ট পিটার ফিলিং ষ্টেশনে রোববার বিকলে অগ্নিকান্ডে পাম্পটি আংশিক ভস্মিসভূত হয়েছে। এ সময় ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মিরা আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

    স্থানীয়রা জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গৌরনদী উপজেলা সদরে সেন্ট পিটার ফিলিং ষ্টেশনে আগুনের লেলিহান শিখা দেশে ডাক চিৎকার শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান,  বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা প্রেট্রোলিয়াম লিমিটেডের একটি লরি পেট্রোল নিয়ে সেন্ট পিটার ফিলিং ষ্টেশনে আসেন। এ সময় লরি থেকে পেট্রোল খালাস করার সময় উপরের অংশে আকস্মীক আগুন ধরে যায়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পরে পাম্পের সামনের অংশ ও পাম্পে তেলের জন্য অপেক্ষমান একটি মাহ্রেন্দ্রা ও দুটি মটরসাইকেল ভস্মিভূত হয়। তৈলের লরির চালক মোঃ আলমগীর হোসেন জীবনের ঝুকি নিয়ে গাড়িটি চালিয়ে পাম্পের বাইরে সড়কের উপর নিয়ে রাখে। এ সময় গাড়িটিতে সম্পূর্নভাবে আগুন ধরে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মিরা তিনটি ইউনিট নিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ফায়ার সার্ভিস ষ্টেশনে ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, পেট্রোল আনলোড করার সময় যে ষ্পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্তের পরে পুরোপুরি কারন জানতে পারবো।

    Post Views: ১৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top