Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বরিশাল-১ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    | ১৯:১৪, ডিসেম্বর ২৯ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–-আগৈলঝাড়া) সংসদীয় আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
    সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত পৃথক সময়ে প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন মনোনয়নপত্র জমা দেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান এবং বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী মনোনয়নপত্র দাখিল করেন।
    অপরদিকে, একই দিন দুপুর ১টার দিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। এছাড়া বিকেল ৪টা ৪৫ মিনিটে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. রাসেল সরদার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিখন বণিক জানান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    Post Views: ২৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    Top