Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ‎বরিশাল-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন‘র মনোনয়নপত্র জমাদান

    | ১৫:০০, ডিসেম্বর ২৯ ২০২৫ মিনিট

    ‎নিজস্ব প্রতিবেদকঃ ‎বরিশাল-১ (গৌরনদী – আগৈলঝাড়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ‎সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ‎এ সময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মুসলিম সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তিত্ব ও গৌরনদী থানা মাদ্রাসার মুহতামিম ক্বারী আব্দুল আজিজ এবং হিন্দু সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তিত্ব মনোজ কুমার গোমস্তা তার সঙ্গে ছিলেন।

    ‎‎এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, নির্বাচন পরিচালনা আইন বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম  রিন্টু। ‎

    ‎মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ কর্মিদের কাছে জহির উদ্দিন স্বপন বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি আমাদের সকল নেতাকর্মীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিচ্ছি। আইন ও নিয়মের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। আমরা শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব। জনগণের আস্থা ও ভোটের মাধ্যমেই বিজয় অর্জন করাই আমাদের লক্ষ্য।”‎তিনি আরও বলেন, “কোনো নেতাকর্মী যদি আচরণবিধি লঙ্ঘন করেন, সে ক্ষেত্রে দলীয় বা ব্যক্তিগত পরিচয় বিবেচনা করা হবে না—প্রয়োজনে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

    ‎মনোনয়নপত্র জমা শেষে গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

    Post Views: ৭৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top