Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন

    | ০৮:২৬, ডিসেম্বর ১৭ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয় । সকাল সাড়ে ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি—ম্ভে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষক, সাংবাদিকসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতি স্তম্ভের প্রতিকৃতিতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৯টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠিানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলার শুভ উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীমের সভাপতিতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল, মুক্তিযোদ্ধা বীর বিক্রম আব্দুল হক, গৌরনদী উপজেলা বিএনপিরসদস্য সচিব জহীর সাজ্জাদ হান্নান, বিআরডিবির সাবেক চেয়রম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ফকির। বিকেল সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌর একাদশ বনাম প্রশাসন একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তন মঞ্চে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

    Post Views: ২২৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    Top