Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বরিশাল-১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন আগৈলঝাড়ার আহবায়ক

    | ১৪:৫৩, নভেম্বর ১৬ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মাজহারুল ইসলাম নিপু।

    দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর ঢাকা বাংলামোটস্থ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান কার্যালয় বসে বরিশালের আগৈলঝাড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মাজহারুল ইসলাম নিপুর হাতে দলটির কেন্দ্রীয় নেতারা মনোনয়নপত্র তুলে দেন।  এ সময় কেন্দ্রীয় ও বরিশাল জেলা নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সচিব এসএম সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় সংগঠক মো. রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, বরিশাল জেলা যুগ্ম সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, বরিশাল জেলা এনসিপি সদস্য সাবিত হোসেন শান্ত, বরিশাল মহানগর সংগঠক সৈয়দ মোরশেদ মাহিম প্রমুখ।

    মনোনয়ন পেলে কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে  মাজহারুল ইসলাম নিপু বলেন, বরিশাল-১ আসনে আমাকে মনোনয়ন দিয়ে সম্মানিত করায় আমিও  এ আসনটিতে এনসিপির বিজয় নিশ্চিত করবো ইনসাআল্লাহ। আমি নির্বাচিত হলে দারিদ্র বিমোচন করে এ আসনের হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন করবো। এ আসনটি একটি সন্ত্রাসী জনপথ হিসেবে পরিচিত পেয়েছে সেই পরিচিতি মুছে দিয়ে শান্তির জনপথ গড়বো।  বরিশাল-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দীন স্বপন, জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন মাওলানা কামরুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে রাসেল সরদার মেহেদী।

    Post Views: ২৯৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top