Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    মাদকবিরোধী অভিযানে গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গ্রেফতার

    | ১৬:৫২, নভেম্বর ০৩ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। রোববার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল কাউন্টারের পেছনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে গৌরনদী মডেল থানার বিশেষ টিম অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং পৌর যুবদল নেতা গোলাম মাহতাবকে হাতেনাতে আটক করা হয়। এ বিষয়ে অভিযানে অংশ নেওয়া গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই স্থানে মাদক সেবন ও বেচাকেনা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম মাহতাবকে আটক করা সম্ভব হয়েছে। আটক গোলাম মাহতাবের কাছ থেকে সরাসরি ইয়াবা না পাওয়া গেলেও তিনি মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে পুলিশ জানান।’
    এ বিষয়ে জানতে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানকালে টরকী বাসস্ট্যান্ড ঈগল কাউন্টারের পেছন থেকে গোলাম মাহতাব নামের একজনকে আটক করা হয়েছে। এসআই জুয়েল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত গোলাম মাহতাবকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।’ বিষয়ে গৌরনদী উপজেলা যুবদলের আহŸায়ক মো. মনির হোসেন বলেন, ‘আমি শুনেছি মাদক সেবনকালে গোলাম মাহতাবকে আটক করেছে পুলিশ। মাদক সেবন-বিক্রি বা সেল্টার কোনোটিকেইদল প্রশ্রয় দেয় না-দিবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে। যদি কেউ দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িত থাকে এবং তা প্রমাণিত হয় তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে।’

    Post Views: ২৬৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top