Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫

    | ১৫:০৬, নভেম্বর ০১ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ‎​বরিশালের গৌরনদীতে শনিবার এক উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং সফল সমবায়ীদের সম্মাননা প্রদান।

    ‎‎​সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার  আফসানা শাখী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. ইরাহিম। ‎​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিসিডিবির জেলা ব্যবস্থাপক সুদীপন খীশান এবং গৌরনদী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নৃপেন্দ্রনাথ মন্ডল প্রমুখ। ‎​বক্তারা সমবায়কে ‘উন্নয়নের চাবিকাঠি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি স্বনির্ভর সমাজ গঠন ও বেকারত্ব নিরসনে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য।” তারা আরও বলেন, সরকারের চলমান উন্নয়ন অভিযাত্রায় সমবায় খাত একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

    Post Views: ২৩৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    Top