Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বিস্ফোরক, মারামারি ও চুরি মামলায় গৌরনদী যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

    | ২০:১৫, অক্টোবর ২৮ ২০২৫ মিনিট

     

    ‎নিজস্ব প্রতিবেদকঃ ‎বরিশাল জেলার গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক এবং স্থানীয় চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, মারামারি ও চুরি মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

    ‎​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানা পুলিশের একটি দল সোমবার  রাতে উপজেলার নাঠৈ গ্রামে অভিযান চালায়। অভিযান শেষে একাধিক মামলার পলাতক আসামি সৈয়দ মেহেদী সুলভকে সেখান থেকে আটক করা হয়।

    ‎​গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম মঙ্গলবার সকালে গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতা সুলভ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক, মারামারি এবং দু’টি চুরি মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। ‎​ওসি আরও জানান, স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত এই ইউপি সদস্যের বিরুদ্ধে বেশ কিছু পূর্বের অভিযোগও তদন্তাধীন রয়েছে। ‎​গ্রেফতারের পর মঙ্গলবার (২৮ অক্টোবর, ২০২৫) দুপুরে সৈয়দ মেহেদী সুলভকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    ‎​উল্লেখ্য, সম্প্রতি (২৪ অক্টোবর, ২০২৫) ‘চোর’ অপবাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গৌরনদীতে সুলভ মেম্বারের নেতৃত্বে বিএনপি কর্মীসহ একটি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে। ওই হামলার ঘটনাকে কেন্দ্র করে মামলা ও উত্তেজনা চলছিল। এই ঘটনার পর থেকেই সুলভ আত্মগোপনে ছিলেন।

    Post Views: ৩৬৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    Top