Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে  গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    | ১৫:১৬, অক্টোবর ১৩ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ‎​ “সমন্বিত উদ্বোগ, প্রতিরোধ করি দুর্যোগ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে গৌরনদী উপজেলা পরিষদ ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। ‎​সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    ‎সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম। ‎আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন, সিনিয়র সাংবাদিক গিয়াসউদ্দিন মিয়া এবং বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান ঝুঁকির কথা তুলে ধরেন প্রধান অতিথি  ইউএনও মোঃ ইব্রাহিম বলেন, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় কার্যকর প্রস্তুতি গ্রহণের কোনো বিকল্প নেই। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বিত উদ্যোগে দুর্যোগের সম্ভাব্য ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এছাড়াও, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন ।‎​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সোলায়মান তুহিন প্রমুখ। ​অনুষ্ঠানটি অত্যন্ত সঞ্চালনা করেন মহিলা সংস্থার কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

    Post Views: ৩২০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    Top