Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল -জহির উদ্দিন স্বপন

    | ১৯:০৫, সেপ্টেম্বর ২১ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন বলেন, গত ১৭ বছরে বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মীরা নির্যাতিত হয়েছে। আমাদের মাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, হাসপাতালে বসে টেলিভিশনে সেই দৃশ্য দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসপাতালে শুয়ে শুয়ে দেখেছেন, শেখ হাসিনাকে জনগণ তাড়িয়ে বিদায় করে দিয়েছে বাংলাদেশ থেকে। রাখে আল্লাহ মারে কে ?
    তিনি আরো বলেন, ফেব্রæয়ারিতে যাতে নির্বাচন না হয় তার জন্য কিছু দল কোন্দল শুরু করেছে। এই সরকার যদি নির্বাচনের ব্যালট পেপার জনগণকে দিতে চায়, সেই পথে যদি কোন রাজনৈতিক দল বাঁধা দেয় তাহলে সেই রাজনৈতিক দলকে জনগণের সামনে উন্মোচিত করে ছাড়বো। এই অপকর্মে পবিত্র কোরআন শরীফ ও পবিত্র মসজিদকে যদি কেউ ব্যবহার করে, আমাদের বিশ্বাস ধর্মপ্রাণ মানুষ সেটাও বুঝতে পারবে।
    আগামী কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জাতিসংঘে যাচ্ছে, তার সাথে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন রাজনৈতিক নেতাকে নিয়ে যাচ্ছেন। কারন আগামী ফেব্রæয়ারী মাসে বাংলাদেশে ভোট হবে তা জাতিসংঘসহ বিশ্ববাসীকে জানিয়ে দিতে। এলাকার নেতা-কর্মীদের এখন থেকে জাতীয় নির্বাচনের জন্য কাজ করতে হবে। এসময় দলের মধ্যে কোন কোন্দল সৃষ্টি করা যাবে না। দলের মধ্যে কোন চাঁদাবাজের স্থান হবে না। ছাত্রনেতা হাসান সরদারকে আমরা চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠিয়েছি।
    শনিবার সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে প্রয়াত বিএনপি নেতা খোকন মোল্লা ও মিরাজ ফকিরের স্মরন সভা ও জনসমাবেশ অনুষ্ঠানের সভাপতি বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন। স্মরন সভা ও জনসমাবেশে আরোও বক্তব্য রাখেন, জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান শিকদার, গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সরোয়ার আলম বিপ্লব, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্নাসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, কার্তিক বেপারী, এনায়েত খান মনু, বদিউজ্জামান সরল, উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মহিদুল, সদস্য সচিব শাহেদ ইসলাম রাতুল প্রমুখ। পরে প্রয়াত বিএনপি নেতা খোকন মোল্লা ও মিরাজ ফকিরের পরিবারকে আর্থিক সহযোগীতা করেন সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। এসময় আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও দলীয় কর্মসূচি পালনকালে মৃত্যুবরণকারী বিএনপি নেতাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

    Post Views: ২৫২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    Top