Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে হোটেল মালিকের জরিমানা

    | ২০:০৫, আগস্ট ২৭ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ নোংরা পরিবেশে খাবার পরিবেশন ও বাসি খাবার ডিপ ফ্রিজে রেখে পূণরায় বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক। বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার কটকস্থল নামক এলাকার এলাহী হাইওয়ে রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই হাইওয়ে রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা পরিবেশে খাবার পরিবেশন, বাসি খাবার ডিপ ফ্রিজে রেখে পূনরায় বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে হোটেল মালিক রাশেদ আকনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে তাকে সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি উল্লেখ করেন। অভিযান পরিচালনাকালে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    Post Views: ১৪৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    Top