Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে খালেদা জিয়ার জন্মদিনের    আলোচনা  সভা ও দোয়া মাহফিল

    | ২১:৩৫, আগস্ট ১৭ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন ও জুলাই-আগস্ট২০২৪ এর গণঅভ্যুত্থানের  শহীদদের রুহের মাগফেরাত কামনায় শনিবার বিকেলে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এডভোকেট গাজী কামরুল ইসলামসজল সমর্থিত গৌরনদী উপজেলা বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ওই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকিরের সভাপতিত্বে ওই দিন বাদ আছর গৌরনদী কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। জাতীয়তাবাদী কৃষক দল বরিশাল উত্তর জেলা শাখার সদস্য সচিব ভিপি মোঃ সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মহিউদ্দিন খান।

    Post Views: ৭৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    Top