Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    শিখা প্রকল্পর আগৈলঝাড়া উপজেলা অরিয়েন্টেশন সভা

    | ২১:৪৫, মে ৩০ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ব্র্যাক শিখা প্রকল্পের আওতাধীন কর্ম এলাকা , ,বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিতহয়েছে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসের  সম্মেলন কক্ষে আয়োজিত সভায়স ভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার । সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন আগৈলঝাড়া  থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা (মহিলা, সমাজসেবা এবং যুব উন্নয়ন) অফিসার, মাধ্যমিক স্কুল হতে আগত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ এবং সুশীল সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

    ব্র্যাক “শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিংএবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা”- এই প্রকল্পটি ‘ইউরোপীয়ই উনিয়নের অর্থায়নে পরিচালিত। চার বছর মেয়াদী প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫থেকে জানুয়ারি২০২৯পর্যন্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বরিশালসহ ছয়টি (ঢাকা, গাজীপুর, চট্রগ্রাম, নারায়ণগঞ্জএবংরাজশাহী) জেলাতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিকপ্লেস, কর্মক্ষেত্র এবং অনলাইন প্লাটফর্মে, বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে ২৭০টি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে, তৈরী পোশাক কারখানা, গণপরিবহন ও কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করবে।

    সভায় মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তা, শিক্ষকমন্ডলী এবং সাংবাদিকসহ ব্র্যাক প্রতিনিধিগণ। বক্তারা ব্র্যাক শিখা প্রকল্পের সহায়তায় কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ, বুলিং রোধে এবং রিপোটিং এন্ড রেসপন্ডিং ব্যবস্থা সম্পর্কে সচেতন হয়ে কাজ করবে এবং বিদ্যালয়কে সহিংসতা মুক্ত, নিরাপদ কর্মস্থল তৈরিতে কাজ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিখা প্রকল্পের প্রতিনিধিগণ শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে ছাত্র-ছাত্রীদের চলার পথে ঝুঁকি ম্যাপ তৈরি ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার করার অভিপ্রায় নিয়ে সভায় উপস্থিত অন্যান্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।

    এছাড়াও উক্ত সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদার, বরিশাল জেলার টেকনিক্যাল ম্যানেজার মোঃ তৌহিদুর রহমান, প্রোজেক্ট অফিসারবৃ্ন্দ অনিক বিশ্বাস এবং কিশোর মিস্ত্রি, ভলান্টিয়ারসহ ব্র্যাক প্রতিনিধিবৃন্দ। শিখা প্রকল্পটিমূলত বরিশাল জেলার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরী পোশাককারখানা, ডিজিটালপ্লাটফর্ম, স্থানীয়ক মিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করবে।

    Post Views: ১২১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top