Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    যৌন হয়রানী প্রতিরোধে গৌরনদীতে দিনব্যাপি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

    | ১৭:১৫, মে ২৮ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ব্রাক শিখা প্রকল্পের আওতাধীন কর্ম এলাকা গৌরনদীতে  বুধবার সকাল ১০টায় ইউএনও কার্যালয়ে মাধ্যমিক স্কুলে  যৌন হয়রানির প্রতিরোধ,  শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিকসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

    কর্মশালায় সভাপতিত্ব করেন  গৌরনদী উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন। ওরিয়েন্টেশনে  প্রধান অতিথি ছিলেন গৌরনদী  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরী।  কর্মশালায় বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ  ইউনুস মিয়া, গৌরনদী বিআরডিপির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন কুমার বল, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার, গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, পালরদী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তপন কুমার রায়, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মানিক হাসান, বার্থী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম. ইদ্রিস আহাম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাক জেলা সমন্বয় বিভাষ চন্দ্র তরফদার, বরিশাল জেলা টেকনিক্যাল ম্যানেজার মোঃ তৌহিদুর রহমান,  প্রকল্প কর্মকর্তা অনিক বিশ্বাস,.কিশোর মিস্ত্রী।  শিখা প্রকল্পটি বরিশাল জেলার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের মূখপত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক , গনপরিবহন, তৈরী পোষাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম  স্কুল ও মাদ্রাসায় যৌন হয়রানী ও জেন্ডাভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছে।

    Post Views: ৬৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    Top