Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে সিজারে গাভীর বাচ্চার জন্ম

    | ০৭:২৯, এপ্রিল ১৮ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের সিজারের মাধ্যমে গাভীর বাচ্চা জন্ম দেওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি লোকমূখে এলাকায় ছড়িয়ে পরলে গাভি ও বাচ্চা এক নজর দেখার জন্য উৎসুক শত শত মানুষ ভীড় করে। স্থানীয়রা জানান গর্ভবতী নারীর সিজারের ঘটনা অহরহ হলে গাভীর সিজার করে বাচ্চা প্রসবের ঘটনা এটাই প্রথম।

    বাঘার গ্রামের কৃষক শংকর হালদারের স্ত্রী পারুল হালদার বলেন, গত ১৩ এপ্রিল তার একটি গাভীর প্রসব বেদনা শুরু হলে এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিনকে খবর দেওয়া হয়। অনেক চেষ্টা করে স্বাভাবিক ভাবে বাচ্চা প্রসব করাতে না পারায় গৌরনদী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তাকে খবর দেওয়া হয়। পরে উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মাহমুদুল হাসান ফরিদ তারা সহযোগীদের নিয়ে এসে আমার বাড়িতে বসেই সিজারের মাধ্যমে গাভীর বাচ্চা প্রসব করাতে সক্ষম হয়। সিজারসহ ওষুধ খরচ মিলিয়ে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে গাভী ও বাছুর দুটোই ভাল আছে।

    এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিন বলেন, ১৩ মাস বয়সে গাভীটিকে কৃত্রিম প্রজনন বীজ দেওয়া হয়। এরপর থেকে মাঝে মধ্যেই গাভীটি দেখে আসতাম। ১৩ এপ্রিল দুপুরে গাভীর প্রসব বেদনা শুরু হলে আমাকে খবর দেওয়া হয়। দীর্ঘক্ষন চেষ্টা করে স্বাভাবিক ভাবে প্রসব করাতে না পেরে উপজেলা ভেটেরিনারি সার্জনকে খবর দেই। এরপর তিনি এসে গাভীর মালিকের মতামত নিয়ে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করায়। এই উপজেলায় এই প্রথম কোন গাভীর সিজারে বাচ্চা প্রসব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মাহমুদুল হাসান ফরিদ বলেন, দীর্ঘ তিন ঘন্টা চেষ্টা চালিয়ে সিজারের মাধ্যমে গাভিটির বাচ্চা প্রসব করানো হয়। বর্তমানে গাভি ও বাচ্চা সুস্থ আছে। গাভীটি কম বয়সে গর্ভধারন এবং বাচ্চা পরিপক্ক হওয়ায় এমনটা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    Post Views: ৫৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top