Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই তার স্ত্রীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১

    | ১৬:৪৪, এপ্রিল ১৩ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে ছোট ভাই তার স্ত্রীকে নিয়ে বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় নিহত বড় ভাইয়ের স্ত্রী বাদি হয়ে দেবর ও ছোট জাকে আসামি করে রোববার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি ছোট ভাইয়ের স্ত্রী সুমী আক্তার ওরফে সুরমা বেগমকে (৪২) গ্রেপ্তার করে বরিশাল আদালতে প্রেরন করেছে।

    এজাহার সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামের মৃত সোহরাব হোসেন ওরফে ছবর আলী ফকিরের  বড় ছেলে দেলোয়ার হোসেন ফকিরের (৫৫)  সঙ্গে ছোট ছেলে জাহাঙ্গীর হোসেন ফকিরের (৫০) জমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে শনিবার সন্থ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ফকিরের ছেলে মোঃ ফয়সাল ফকির (২৫) অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে আমার বাবা দেলোয়ার হোসেনের  সঙ্গে ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের (৫০) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিকালে চাচা জাহাঙ্গীর হোসেন তার গরুর একটি বকনা বাছুর ছেড়ে দেন। ওই বাছুর আমাদের বাড়িতে ঢুকে বিভিন্ন ফলজ গাছের চারা ভেঙে ফেলে বিনষ্ট করে। এ নিয়ে আমার বাবা-মার সঙ্গে চাচা-চাচীর বাগবিতণ্ডা হয়। ওই দিন (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে ঝগড়ার এক পর্যায়ে চাচা ও চাচী  লাঠিসোটা নিয়ে আমার বাবার ওপর হামলা চালায়। বাবার গলা টিপে ধরে ও কিল ঘুষি  মারতে থাকে। এ সময় মাথায় লাঠির আঘাত পড়লে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই বাবা মারা যান। অভিযোগের বিষয়ে ছোট ভাই জাহাঙ্গীর হোসেন ফকিরের কাছে জানতে চাইলে তিনি  বলেন, আমার বড় ভাই হৃদ রোগে আক্রান্ত ছিল। ইতিপূর্বে একবার স্ট্রোক করেছিল। বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে হার্ড এ্যাটাক করে  মৃত্যু হয়েছে। হামলার অভিযোগ সঠিক নয়।

    গৌরনদী থানায় পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রোববার সকালে ময়না তদন্তের জন্য বরিশাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে  হাসপাতাল মর্গে প্রেরন করা  হয়েছে। সুরাতহাল রিপোর্টে লাশের গলায় ও শরীরে আঘাতের  চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে দেবর ছেলে জাহাঙ্গীর হোসেন ফকির (৫০) ও তার স্ত্রী সুমী আক্তার ওরফে সুরমা বেগমকে (৪২) আসামি করে রোববার গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ  ছোট ভাইয়ের স্ত্রী সুমী আক্তার ওরফে সুরমা বেগমকে (৪২) গ্রেপ্তার করে বরিশাল আদালতে প্রেরন করেছে।

    Post Views: ১৩৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    Top