Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

     গৌরনদীতে বিএনপি ও যুবদল সমর্থকদের মধ্যে সংঘর্ষে  আহত-১৫

    | ০৭:৪০, এপ্রিল ০৪ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ নারীসহ উভয় পক্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছে। এ সময় যুবদল নেতা সোহেল মোল্লার সমর্থকদের ৫টি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহিরউদ্দিন স্বপনের ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে তার সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার বিকালে উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠি বাজারের কাছে শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৫ নেতাকর্মীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ৮ কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের ইঞ্জিনিয়ার বেল্লাল শিকদার (২৮) ও তার স্ত্রী ইলমা ইয়াসমিন (২৪) দাওয়াত খাওয়ার জন্য বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পিঙ্গলাকাঠি বাজারের কাছে মামা আলম শিকদারের বাড়ির উাদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বেল্লালের স্ত্রী ইলমা ইয়াসমিন দুষ্টিমি করে টিনের বেড়ার সাথে লাগানো ইদুল ফিতরের একটি শুভেচ্ছা পোস্টারে একাংশ ছিঁড়ে স্বামী বেল্লালের গাঁয়ে ছুড়ে । সেখান দিয়ে নলচিড়া ইউনিয়ন যুবদল নেতা সোহেল মোল্লা যাওয়ার সময় বিষয়টি দেখে মোটর সাইকেল থামিয়ে পোস্টার ছেঁড়ার কারণ জিজ্ঞাসা করে। এ নিয়ে সোহেল ও বেল্লালের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সোহেল উত্তেজিত হয়ে ইলমা ইয়াসমিনকে মারার জন্য তেঁড়ে আসলে বেল্লাল ও সোহেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরধরে যুবদল নেতা সোহেল মোল্লার নেতৃত্ব ১০/১২টি মোটর সাইকেল যোগে যুবদলের ২০/২৫ নেতাকর্মী লাঠিসোঁটা, রামদা, লোহার রড নিয়ে বৃহস্পতিবার বিকালে পিঙ্গলাকাঠি বাজারের কাছে বিএনপি কর্মী আলম শিকদারের বাড়িতে হামলা চালায়।

    এ সময় নলচিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন শিকদারের নেতৃত্বে বাড়ির ও বাজারের লোকজন পাল্টাহামলা চালালে ওই বাড়ির সামনের রাস্তায় ওপর উভয় পক্ষের মধ্যে ধাওযা-পাল্টাধাওযা, হামলা-পাল্টাহামলা ও সংঘর্সের ঘটনা ঘটে। এতে ৭ নারীসহ উভয় পক্ষের ১৫ নেতাকর্মী আহত হয়। এ সময় সংঘর্ষে টিকতে না পেরে সোহেল মোল্লার সমর্থকরা ৫টি মোটর সাইকেল ফেলে ঘটনাস্থল ত্যাগ করলে হারুন সমর্থকরা ওই ৫টি মোটর সাইকেল ভাংচুর করে। হামলা ও সংঘর্ষে যুবদল নেতা সোহেল মোল্লার সমর্থক নলচিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সুজন আকন (৪৫), যুবদল কর্মী আজিজুল সরদার (৪৮), সেলিম সরদার (৪৫), আলামিন হাওলাদার(৩৫), মনির খলিফা (৪০), টিপু সুলতান (৩২) ও বিএনপি নেতা হারুন শিকদারের সমর্থক যুবদল কর্মী শহিদুল শিকদার (৪২), আজিজুল শিকদার (১৭), সেনা সদস্য মেহেদী হাসান (২৫), তাসলিামা বেগম (৪৫), ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শুভ শিকদার (২০), যুবদল কর্মী ইঞ্জিনিয়ার বেল্লাল শিকদার(৩২), মনজিলা বেগম (৬১), ইলমা ইয়াসমিন (২৮), জিয়াসমিন বেগম (৬১), শারমিন (৩০), শেফালী বেগম(৩০),ৃ ছাদ্রদল কর্মী আজিজুল শিকদার(২২)সহ উভয় পক্সের ২৫ জন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় যুবদল কর্মী আজিজুল সরদার (৪৮), সেলিম সরদার (৪৫), শহিদুল শিকদার (৪২), তাসলিামা বেগম (৪৫), আজিজুল শিকদার (১৭)কে বরিশাপল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। নলচিড়া ইউনিয়ন যুবদলের নেতা সোহেল মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে সোহেল মোল্লার সমর্থকদের ফেলে যাওয়া ৫টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৭৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top