Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে তিন উপজেলার সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

    | ২৩:১৯, ফেব্রুয়ারি ২৬ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক দেশ রূপান্তর ও আজকের পরিবর্তন পত্রিকার বরিশালের উজিরপুর উপজেলা প্রতিনিধি শাকিল মাহমুদ বাচ্চুকে বিএনপি নেতা কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে বিস্ফোরক মামলায় আসামি করার প্রতিবাদে ও দ্রæত মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার সকাল সাড়ে দশটায় গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুরসহ তিন উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে গৌরনদী প্রেসক্লাবের আয়োাজনে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সভায় গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের কো-আহবায়ক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান মনির, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি ডা. মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক মো. আসাদুজ্জামান রিপন, খোকন আহম্মেদ হীরা, বদরুজ্জামান খান সবুজ, কাজী আল-আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা। মানববন্ধন ও প্রতিবাদ সভায় গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুরের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা অনতিবিলম্বে ষড়যন্ত্রমূলকভাবে বিস্ফোরক মামলা থেকে সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চুকে অব্যাহতি দেয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি প্রদর্শন করা হয়। উল্লেখ্য, উজিরপুরের সোনারবাংলা নামক এলাকার একটি জঙ্গলের মধ্য থেকে গত ১৮ ফেব্রæয়ারি পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল ও দুইটি পেট্রোল বোমা সদৃশ্য বোতল উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করার কথা থাকলেও রহস্যজনক কারণে বামরাইল ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার বাদি হয়ে ৭৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল, ব্যবসায়ী, দিনমজুরসহ সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চুকে আসামি করা হয়েছে। অথচ মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের সম্পর্কে বাদি সবুজ হাওলাদার কিছুই জানেন না দাবি করে বলেছেন, বিএনপির সিনিয়র নেতাদের চাঁপে তিনি মামলার বাদি হয়েছেন।

    Post Views: ৮৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top