Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    দেড় দশক পরে গৌরনদীতে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন

    | ২১:৪৪, ফেব্রুয়ারি ২১ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ যথাযোগ্য মর্যদায় বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। গত ১৫ বছর পরে এবারে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের নামে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে কেন্দ্রীয়ভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
    শুক্রবার সকাল ১০টায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের নেতৃত্বে গৌরনদীস্থ লাখেরাজ কসবা গ্রামে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত করেন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক ও সমাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ। সকাল সাড়ে ১১টায় বিএনপি নেতাকর্মিদের নিয়ে কবর জিয়ারত করেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। দুপুর ১২টা উপজেলা সদরে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবু চত্বরের ফলক উম্মেচন করা হয়। ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহনের পর গত ১৫ বছর একুশ উপলক্ষে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব এর উপর আলোচনা সভাসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়। এমন কি ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব এর নামে নির্মিত চত্বর, দুটি তোরন ভেঙ্গে ফেলা হয়েছে। ফাউন্ডেশনরে উদ্যোগে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার পরিত্যক্ত ঘোষনা করা হয়েছিল। ১৫ বছর পরে এই প্রথম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবকে নিয়ে স্বাধীন ভাবে কর্মসূচী পালন করা হয়েছে এবং প্রশাসনের সহায়তায় চত্বর ও পুনঃ নির্মান ও শহীদ মিনার সংস্কার করে কেন্দ্রীয়ভাবে শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে “ভাষা আন্দোলন ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবু” শীর্ষক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের কন্যা মহুয়া মাহবুব খান, ভাষা অন্দোলন মিউজিয়ামের পরিচালক লিপি মাহবুব, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, ওসি মোঃ ইউনুস মিয়া, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বিএনপির উপজেলা সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, বিএনপি নেতা এস. এম, মনিরুজ্জামান মনির। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    Post Views: ৬০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top