Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা বাড়িঘর ভাঙচুর, কুপিয়ে পিটিয়ে তিনজনকে জখম

    | ১৬:৫৮, ফেব্রুয়ারি ১৮ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্রি গ্রামে আধিপত্য বিস্তার ও চাঁদা দাবির বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতার নেতৃত্বে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর ও লুটপাট ও পিটিয়ে ও কুপিয়ে তিনজনকে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার গৌরনদী মডেল থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
    প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আহতরা জানা গেছে, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্রি গ্রামের স্থাণীয় বিএনপি নেতা ও মাহিলাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ নজরুল ইসলামের (৫৮) সঙ্গে একই গ্রামের স্থানীয় যুবদল নেতা মিরাজুল ইসলামি সিকদারের (৩২ ) বিরোধ চলে আসছিল। বিএনপি নেতা মিরাজুল সিকদার অভিযোগ করেন বলেণ, আমি এলাকায় একটি রাস্তা নির্মানের তদারকির দায়িত্ব পাই। রাস্তার কাজ করতে গেলে বিএনপি নেতা ও মাহিলাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে হুমকি দিয়ে আসছিল। সোমবার বিকেলে চাঁদা দাবি নিয়ে নজরুল মেম্বরের সাথে আমার কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে নজরুল মেম্বরের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ২০/২৫ জন সন্ত্রাসী লোহার পাইপ, ধারাল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার বসত ঘরে হামলা চালিয়ে বাড়ি ঘর ব্যাপক ভাঙচুর করে। এক পর্যায়ে ঘরে ঢুকে আলমারিা ভেঙ্গে লুটপাট চালায়। এতে বাধা দিতে গেলে আমার বাবা আতাহার সিকদার (৬৫) মা রাশিদা বেগম (৫২) বোন লাইজু আক্তার (৩৫)কে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্তভাবে জখম করেছে। সন্ত্রাসীরা প্রায় ৬ লাখ টাকার স্বর্নালংকার, ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় এ নিয়ে বাড়াবাড়ি করলে বাড়ি ঘর পুড়িয়ে এবং আমার ৬ মাসের শিশু পুত্র জোবায়ের ইসলামকে হত্যার হুমকি দেয়। আহত তিনজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি ঘটলে আতাহার সিকদারকে মঙ্গলবার বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ব্যাপারে নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, চাঁদা দাবি ও বাড়িতে হামলার অভিযোগ সঠিক নয়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, এ ঘটনায় যুবদল নেতা মিরাজুল সিকদার বাদি হয়ে মঙ্গলবার গৌরনদী মডেল থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।

    Post Views: ১০৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top