Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গিয়াস, মনির, জহির আহবায়ক, গৌরনদী প্রেসক্লাব পুর্ণগঠনে পাঁচটি সাংবাদিক সংগঠন বিলুপ্ত ঘোষণা

    | ১৭:৩৩, ফেব্রুয়ারি ১৭ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে গৌরনদী প্রেসক্লাব পুর্ণগঠনের জন্য স্থানীয় পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে ঐক্য প্রক্রিয়া গঠণ করা হয়েছে।
    বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের উদ্যোগে কয়েকদফা বৈঠক শেষে রোববার রাতে গৌরনদী উপজেলার পাঁচটি সাংবাদিক সংগঠণকে বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি নতুন করে গৌরনদী প্রেসক্লাব পূর্ণগঠনের জন্য আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে।
    বৈঠক সূত্রে জানা গেছে, পূর্বের গৌরনদী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, দুইটি রিপোর্টার্স ইউনিটি ও উপজেলা রিপোর্টার্স ইউনিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গৌরনদী প্রেসক্লাব পূর্ণগঠনে ৩১ সদস্য বিশিষ্ট ঐক্য প্রক্রিয়ার কমিটিতে আগামী নয় মাসের জন্য তিনজনকে প্যানেল আহবায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
    সূত্রে আরও জানা গেছে, ঐক্য প্রক্রিয়ার সমন্ময় ও গৌরনদী প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া প্রথম তিন মাস, খোন্দকার মনিরুজ্জামান মনির পরবর্তী তিন মাস এবং সর্বশেষ জহুরুল ইসলাম জহির তিন মাস আহবায়কের দায়িত্ব পালন করবেন। এই আহবায়ক আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন। আহবায়ক কমিটির সদস্যরা হলেন মো. আসাদুজ্জামান রিপন, জামাল উদ্দিন, খোকন আহম্মেদ হীরা, কাজী আল আমিন, মো. হানিফ সরদার, সঞ্চয় পাল, মো. বদরুজ্জামান খান সবুজ, আমিনা আকতার সোমা, এস. এম জুলফিকার, এম. আলম, আমিন মোল্লা, মনীষ চন্দ্র বিশ^াস, আমিন মোল্লা, বিএম বেলাল, খায়রুল ইসলাম, মোহাম্মদ আলী বাবু, মোল্লা ফারুক হাসান, হাসান মাহামুদ, আরিফিন রিয়াদ, জামিল মাহামুদ, এস.এম মিজান, শামীম মীর, মো. শাহীন লিটন খান, ফারহান নান্নু, রাজীব ইসলাম তারিম, মোশারফ হোসেন, মহসীন হোসেন, মো. নাসির উদ্দিন।

    সূত্রে আরও জানা গেছে, তিনজন আহবায়ক হিসেবে নয় মাস দায়িত্ব পালন করবেন। এ সময়ের মধ্যে ⁠গঠণতন্ত্র পুর্ণগঠন করা, অতীতের সব নেতিবাচক আলোচনা বাদ রাখতে কঠোরতা চর্চা করা, ⁠অস্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা, ⁠সাধারণ সভার আহবান, ⁠নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্তকরন করে নির্বাচনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠণ করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
    পাশাপাশি একই বৈঠকে উল্লেখিত তিনজনকে কো-আহবায়ক ও খোন্দকার কাওছার হোসেনকে সদস্য সচিব করে গঠণতন্ত্র উপ-কমিটি গঠণ করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, মো. আসাদুজ্জামান রিপন, আলহাজ মো. জামাল উদ্দিন ও খোকন আহম্মেদ হীরা।
    উল্লেখ্য, সভায় সাংবাদিক নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে প্রতিটি কমিটিতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

    Post Views: ৫৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top