Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদতে গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুরের অভিযোগ

    | ২১:৪৩, ফেব্রুয়ারি ১০ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলা সদরের গৌরনদী বাসষ্টান্ডস্থ গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয় হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর-তছনছ করে কার্যালয়টি তালাবদ্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সোমবার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
    বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন লিখিত অিভিযোগে বলেন, তিনমাস আগে উপজেলার উত্তর বিজয়পুর গয়নাঘাট ব্রিজ এলাকায় ওই গ্রামের নুরুল ইসলাম বেপারীর কাছ থেকে একটি টিনসেট ঘর ভাড়া নিয়ে দলীয় কার্যালয় করেন। সেখানে ৩০টি চেয়ার, টেবিলসহ একলাখ ৪৭ হাজার ৭৩২ টাকা ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাগজপত্র ছিল। রোববার সকাল ১০টার দিকে দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক খলিল বেপারী ও তার স্ত্রী গৌরনদী উপজেলা মহিলা দলের সদস্য ফিরোজা বেগমসহ অজ্ঞাত ৭-৮ জন দেশীয় অস্ত্র দা, কুড়াল, লোহার রড ও শাবল নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালায়। এ সময় চেয়ার টেবিল ভাঙচুর করে নগদ টাকা ও কাগজপত্র লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে মালামাল বের করে কক্ষ তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সোমবার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। ওসির বক্তব্য প্রত্যাখান করে নুরুল আমিন বলেন, “কার্যালয়ের সাইনবোর্ড রয়েছে। সেখানে আমাদের নম্বর রয়েছে। মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকলে আমাদের কল করে মালামাল সরিয়ে নিতে বলতো। “কিন্তু তা না করে এ কার্যালয় ভাঙচুর মালামাল তছনছ ও লুট করে তালাবদ্ধ করেছে।

    Post Views: ৫৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    Top