Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে বিএনপি নেতাকে হত্যার হুমকির ঘটনায় সন্ত্রাসী সুলভ গ্রেপ্তার

    | ২০:৩০, জানুয়ারি ১১ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নিয়াজুল হক নাদিমকে (৪৬) হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ নাঠৈ গ্রামের বাসিন্দা, চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য ও পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী সৈয়দ মেহেদী সুলভকে (৪২) গ্রেপ্তার করেছে।

    এজাহারে বলা হয়, নাঠৈ গ্রামের মৃত সৈয়দ এনামুল হকের পুত্র ও গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নিয়াজুল হক নাদিমের সঙ্গে একই গ্রামের বাসিন্দা গৌরনদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী ও তার ভাতিজা সন্ত্রাসী সৈয়দ মেহেদী সুলভের সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গৗরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নিয়াজুল হক নাদিম অভিযোগ করে বলেন, গত ৯ জানুয়ারি সকাল ৭টার দিকে সৈয়দা মনিরুন নাহার মেরী ও তার ভাতিজা সন্ত্রাসী সৈয়দ মেহেদী সুলভের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার জমির গাছপালা কেটে নেয়। খবর আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ করলে আমাকে অকথ্র ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আমার উপর হামলার চেষ্টা চালায়। আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে াাসলে আমি প্রানে বেঁচে যাই। সন্ত্রাসীরা যাওয়ার সময় আমাকে হত্যার হুমকি দেন। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় সৈয়দ নিয়াজুল হক নাদিম বাদি হয়ে গৌরনদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী ও তার ভাতিজা সন্ত্রাসী সৈয়দ মেহেদী সুলভকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ শুক্রবার মেহেদী সুলবকে গ্রেপ্তার করেছে।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    • ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
    • গৌরনদীতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ ভূল আর অসঙ্গতিতে ভরা দলিল দেখিয়ে বাড়িঘর দখলের পায়তারা করছে আপন চাচা
    • গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
    Top