Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে প্রতিপক্ষের হামলা বাড়ি ভাংচুর ॥ নারীসহ আহত-১৭

    | ১৪:৩৪, সেপ্টেম্বর ১৭ ২০১৬ মিনিট

    g-1
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে নারীসহ ১৭জনকে আহত করা হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা দুটি বসত ঘর ভাংচুর করেছে। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ।
    দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের রশিদ খলিফার পুত্র কালাম খলিফা জানান, তার স্ত্রী দু’সন্তানের জননী জীবন নেছা বেগম (৩০) বিগত তিন বছর পূর্বে তারই অমতে ভাইদের টাকায় দুবাইতে যায়। গত একমাস পূর্বে সে ছুটিতে দেশে এসে পূর্ণরায় দুবাই যাওয়ার কথা বলে। এতে তিনি বাঁধা দেয়ায় তাদের দাম্পত্য কলহ দেখা দেয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সে (কালাম) তার স্ত্রী জীবন নেছাকে কয়েকটি চরথাপ্পর দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জীবন নেছার চাচাতো ভাই মধ্যপিঙ্গলাকাঠী গ্রামের মামুন বেপারী, লুৎফর রহমান, সোহেল, এমরান, মোক্তার হোসেন, আকতার, মিজু বেপারী, জুলহাস, আব্দুল জলিল, সুজন, নিকট আত্মীয় হারুন সরদার, সুমন সরদার, রুবেল, রাব্বি, আলামিনের নেতৃত্বে ২৫/৩০জনে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শুক্রবার দুপুর বারোটার দিকে কালাম খলিফার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে ফরহাদ হোসেন, তাজেলা বেগম, আজিজুল খলিফা, কালাম খলিফা, রিয়াজুল ইসলাম, মহিউদ্দিন, রাহেলা বেগম, হোসনেয়ারা বেগম, হাসি বেগম, ইসাহাক খলিফা, তুহিন খলিফা, সিরাজ খলিফা, গোলবানু বিবি, নুপুর বেগম, ছালমা বেগম, মীম খানম, মর্জিনা বেগমকে আহত করে।
    স্থানীয় সাবেক ইউপি সদস্য সামচুল হক জানান, হামলাকারীরা কালাম খলিফা ও শাহজাহান খলিফার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। গুরুতর আহত ছয়জনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মর্জিনা বেগম বাদি হয়ে ওইদিন রাতে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    Post Views: ৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top