Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ তরুনী গ্রেপ্তার

    | ২২:৫২, জানুয়ারি ০৩ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইলে বিপুল পরিমাণ মাদকসহ বরিশালের মাদক সম্রাজ্ঞী ইয়াবা সুন্দরী সান্তনা আক্তার (২৫) কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের পুরাতন পরিষদের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৯ হাজার ৯ শত ৩ পিচ ইয়াবাসহ এক তরুনী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

    জেলা ডিবি পুলিশ জানায়, ৩ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টা ২০ মিনিটে বরিশাল গোয়েন্দা শাখার এসআই কাজী ওবায়দুল কবীর, এএসআই রাজিব চন্দ্র পাল, মোঃ ইখতিয়ার খান, মোঃ জিয়াউল, মোঃ রিয়াজ, ইমরানুল হক ও মোসাঃ ফারজানা আক্তার নিশু মিলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  উজিরপুর উপজেলার বামরাইল বন্দরের পুরাতন ইউনিয়ন পরিষদের সম্মুখে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তরুনী মাদক ব্যবসায়ী শান্তনা আক্তার(২৫) কে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের খেলনা গাড়ির ভিতর থেকে ৯ হাজার ৯ শত ৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী শান্তনা আক্তার বরিশাল জেলার কাউনিয়া উপজেলার কাকাশুরা গ্রামের হাওলাদার বাড়ির মোঃ সুরুজ হাওলাদারের স্ত্রী ও মৃত হাচান সরদারের মেয়ে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত তরুনী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    Post Views: ৪৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top